1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 8:10 am
শিরোনামঃ
শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন আকমল আলীতে জুয়ার আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার, পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন
ব্রেকিং নিউজঃ

ট্যুরিস্ট পুলিশের সহায়তায় নিখোঁজ শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

  • Update Time : Saturday, October 11, 2025

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে পরিবারসহ বেড়াতে এসে এক শিশুর হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে ট্যুরিস্ট পুলিশের তৎপরতায় শিশুটি তার পরিবারের কাছে ফিরে আসে।

শনিবার বিকাল ৪টার দিকে পরিবার থেকে পিছিয়ে পড়ে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী শিশু ফাতেমা, পিতা নবী হোসেন ও মাতা শাবিনা আক্তারের কন্যা, সাং লালখান বাজার, পোস্ট দামপাড়া, থানা খুলসী, চট্টগ্রাম।

স্থানীয় একজন ক্যামেরাম্যান সমুদ্রের পাড়ে শিশুটিকে একা ঘুরতে দেখে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানান। পরে মহিলা কনস্টেবল কুসুম ও তার টিম শিশুটিকে উদ্ধার করে নিজেরা যত্ন নেয়, খাবার ও খেলনা দেয়।

দায়িত্বরত এসআই ফিরোজ জানান, “শিশুটি বিকাল ৪টার দিকে আমাদের হেফাজতে আসে। আমরা সাথে সাথে তার পরিবারের খোঁজে তল্লাশি শুরু করি।” পুলিশ সদস্যরা সৈকতের দোকান ও দর্শনার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেও পরিবারের সন্ধান না পেয়ে অনলাইনে অনুসন্ধান চালান।

অনুসন্ধানে ‘জাগ্রত ফাউন্ডেশন’-এর সূত্রে মতি ঝর্ণাল্যান্ড স্কুলের তথ্য পাওয়া যায়। এর মাধ্যমে অবশেষে বিকাল ৫টা ২৫ মিনিটে শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়।

পরিবারকে শনাক্তের পর শিশুকে দেখিয়ে নিশ্চিত করা হয় — ফাতেমা তাদেরই মেয়ে। এরপর প্রশাসনিক নিয়ম মেনে শিশুটিকে পরিবারের হাতে তুলে দেন ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

শিশুটির পরিবার ট্যুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয় পর্যটকরা মানবিক এই ভূমিকার জন্য আনোয়ারা পারকি সমুদ্র সৈকতের ট্যুরিস্ট পুলিশকে প্রশংসায় ভাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd