1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 10:21 am
শিরোনামঃ
নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

  • Update Time : Sunday, October 26, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর জেলার মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা দাস (২১) হত্যা মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

(২৬ অক্টোবর) রবিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে স্বামী সৌরভ দাসকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। একইদিন সকাল ৭ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে (র‌্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানায়, গত (২০ অক্টোবর)
ভোরে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় নজরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তির ভাড়াবাসায় সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা দাসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সৌরভ কুমার দাস।

গত চার বছর পূর্বে ফরিদপুর সদরের বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের সাথে বিবাহ হয় ঝর্ণার। তাদের পরিবারে সিদ্ধার্থ নামে দুই বছর ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে বাইরে গেলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘দাম্পত্য কলহের জের ধরে অনেকদিন ধরেই বন্যা বেশ কিছুদিন যাবৎ তার মা-বাবার সাথে থাকতো। ঘটনার দিন ভোর বন্যার মা শেফালী রানী পাশের বাড়ীর জামশেদুর রহমানের বাসায় কাজ করতে যায়। সকাল অনুমান ১১ টার সময় কাজ শেষে বাড়ীতে এসে ঘরে প্রবেশ করে ঝর্ণা দাসকে ঘরের মেঝে বুকের উপর বালিশ রাখা অবস্থায় চিৎ হয়ে পরে থাকতে দেখেন।

ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঝর্ণার মা বুঝতে পারেন তার মেয়েকে জামাই সৌরভ কুমার দাস বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনার পরদিন ঝর্ণার মা শেফালী রানী মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd