1. admin@moheshpurnews24.com : admin :
June 13, 2026, 2:16 pm
শিরোনামঃ
পোনাবালিয়ায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের সুচনা করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিন চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা নাসিরনগরে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন, এম এ হান্নান এমপি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মরণোত্তর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন সক্রিয় হাতিয়ে নিয়েছে অঢেল অর্থ:ভূমিমন্ত্রী মিনু চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন -ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নাসিরনগরে ভয়াবহ অগ্নিকান্ডে গবাদিপশু সহ ৩টি বসতভিটা পুড়ে ছাই। মহেশপুরে অনুষ্ঠিত হলো জামায়াতে ইসলামীর পৌর যুব সমাবেশ।
ব্রেকিং নিউজঃ

তরুণদের সাইবার নিরাপদ ক্যারিয়ার গড়ার আহ্বান -ফরিদপুরের পুলিশ সুপার

  • Update Time : Tuesday, October 28, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার, তরুণদের সামাজিক দায়বদ্বতা বিষয়ক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গনাইজেশন ফরিদপুর জেলা শাখার আয়োজনে,(২৮ অক্টোবর) মঙ্গলবার সরকারি রাজেন্দ্র কলেজে এ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার
মোঃ আব্দুল জলিল, পিপিএম। পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে বলেন, আপনাদের প্রধান দায়িত্ব হলো সচেতনতা। সোশ্যাল মিডিয়ায় হয়রানি, ছবি বা তথ্য চুরি, অনলাইন লেনদেনে প্রতারণা, ফেক আইডি দিয়ে মিথ্যা প্রচার এসবই সাইবার অপরাধ। তরুণদের সাইবার নিরাপদ ক্যারিয়ার গড়তে হবে। অনেকেই না জেনে নিজেদের ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে দিয়ে দেয়, যা অপরাধীদের ফাঁদ পাতা সহজ করে তোলে।

তাই অপরিচিত লিঙ্কে কেউ ক্লিক করবেন না, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং অবশ্যই সাইবার বুলিং বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে সরাসরি কলেজ কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে আছি। সাইবার স্পেসকে নিরাপদ রাখা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষা ও ক্যারিয়ার, লিডারশীপ ও তরুণদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তিনি বলেন, শিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, বরং এটি তোমাদের মানসিক উৎকর্ষ সাধন এবং সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি। তোমরা ঘৃণা, বিদ্বেষ বা গুজবের পরিবর্তে ইতিবাচক তথ্য, সৃজনশীল কাজ এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দাও।

একটি সুন্দর, নিরাপদ ও প্রগতিশীল সমাজ গড়ে তোলার দায়িত্ব তোমাদেরই। তিনি শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, তোমরা এদেশের ভবিষ্যৎ। জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করো, যাতে তোমরা ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো এবং একইসাথে সমাজের একজন গর্বিত ও দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো।

এসময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd