1. admin@moheshpurnews24.com : admin :
July 24, 2026, 12:34 am
শিরোনামঃ
কোটচাঁদপুরে সড়ক ডাকাতির ঘটনায় আন্তঃবিভাগীয় ডাকাত দলের কথিত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নল্লী বিলে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষোভ পর্যটক ও স্থানীয়দের মহেশপুরে হ্যানিট্যাপ, চাঁদা আদায় ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার ২ হরিণাকুণ্ডুতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরনগরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা শিবলী চৌধুরী গ্রেফতার। বাংলাদেশ কে পেরিয়ে: বিদেশের অঙ্গনে মিষ্টি তুলতুল। পূ্র্বধলা স্বাস্হ্য কমপ্লেক্সে সাদা কাগজে সিল মেরে ৩ টাকার টিকিট ৫ টাকা আদায় হোয়াইক্যংয়ে জনতার বিক্ষোভের মুখে ইউনিয়ন বিভাজন নিয়ে গণশুনানি পণ্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ ‎ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক
ব্রেকিং নিউজঃ

ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে ডালের বীজ ও সার বিতরণ 

  • Update Time : Monday, November 3, 2025

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার
ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে
বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,(৩ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে, চাষীদের হাতে বীজ ও সার প্রণোদনা বিতরণের বিতরণ কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের হাতে বীজ ও সার তুলে দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্ধোধন করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি (ইউএনও) তিনি তার বক্তব্যে বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি চাষীদের খাদ্য নিরাপত্তা রক্ষা ও উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং অধিক ফসল উৎপাদনে উৎসাহিত করবে। তিনি বলেন, আমিষের উৎস হিসেবে আমরা বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকি। ডালের আমিষের শতকরা ৭০-৯০ ভাগ দেহের পুষ্টি সাধনে ব্যবহৃত হয়। দেহের জন্য ডালের আমিষ প্রাণিজ আমিষের চেয়ে ভালো এবং নিরাপদ। আমাদের সুষম খাদ্য তালিকায় প্রতিদিন জনপ্রতি ৪৫ গ্রাম ডালের চাহিদা থাকলেও আমরা পেয়ে থাকি মাত্র ১৭-১৮ গ্রাম। কিন্তু প্রতি বছর আমাদের প্রায় ২৬ লাখ টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টন এবং আমদানী করা হয় ১০-১১ লাখ টন আর বাকী ৫-৬ লাখ টন ঘাটতিই রয়ে যায়। তাই কৃষি জমিতে ডাল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৭০ জন কৃষকের মাঝে মসুর-খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৯শত জন মসুর চাষিদের জন্য প্রতি ৫ কেজি বারি মসুর-৮ এর বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ৫ এমওপি কেজি সার বিতরণ করা হয়। এছাড়াও ১ শত ৭০ জন খেসারী চাষিদের মাঝে প্রতিজনকে ৫ কেজি বারি খেসারী-৩ এর বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামিমা আক্তার শাপলা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, সদর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডলি রানী বিশ্বাসসহ
উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক-কৃষাণীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd