1. admin@moheshpurnews24.com : admin :
September 3, 2026, 9:37 am
শিরোনামঃ
নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, শিশু আহত অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার টেকনাফের ক্যাম্প-২৪ এ সাংস্কৃতিক মেলা ও সঙ্গীত উৎসব বাকেরগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম
ব্রেকিং নিউজঃ

মামলার দায় এড়াতে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে নিজের স্ত্রীকে গর্ভপাত- এলাকায় চাঞ্চল্য

  • Update Time : Monday, October 20, 2025

আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগারী পশ্চিম পাঠানপাড়া গ্রামে প্রতিপক্ষের চলমান মামলার রায়ে সাজা হওয়ার আশঙ্কায় নিজের স্ত্রীকে গর্ভপাত করিয়ে (এবোশন) প্রতিপক্ষের বিরুদ্ধে নবজাতক হত্যা ও নারী নির্যাতনের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে পাঠানপাড়া গ্রামের নাড্ডা মামুদের ছেলে লায়ন মিয়া নিজেকে আইনের ফাঁদ থেকে রক্ষায় কৌশলে নিজের তিন মাসের গর্ভবতী স্ত্রীর গর্ভপাত করিয়ে প্রতিপক্ষ মানিবর রহমান, আনিছুর রহমান, ইয়াকুব আলী, মোছাঃ একা বেগম ও মোঃ সাগর ইসলামের নামে নারী ও নবজাতক হত্যার মামলা দায়ের করেন।

গত ২৫ মার্চ লায়ন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ আমলী আদালতে মামলা নং পিঃ-৭০/২০২৫ দায়ের করেন। মামলার নোটিশ আসামিদের হাতে পৌঁছালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর স্ত্রী জুলেখা বেগম তামাক শুকানোর জন্য দেয়া তামাক তুলতে গেলে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। এতে রক্তক্ষরণ শুরু হলে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ভোররাতে গর্ভের নবজাতকটি নষ্ট হয় বলে অভিযোগ করেন বাদী।

তবে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এমন কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, জুলেখা বেগমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল ত্যাগ করেন।

স্থানীয় বাসিন্দা রহিমুদ্দিন মুন্সি বলেন, “এদের ভিটামাটি নিয়ে আগে থেকে বিরোধ ছিল। কিন্তু সম্প্রতি কোনো মারামারির ঘটনা ঘটছে বলে আমরা জানি না।”

গ্রামবাসী আফজাল হোসেন বলেন, “মানিবর রহমান শান্ত স্বভাবের মানুষ। বরং তাকেই বিভিন্নভাবে হয়রানি করে আসছে লায়ন মিয়া ও তার লোকজন।”

স্থানীয় আনোয়ারা বেগম আরও বলেন, “প্রায় দেড় বছর আগে মানিবর রহমানকে কূপোকাত করতে কাস্তে দিয়ে তার উড়ুতে চোট মারে এতে মানিবরের পুরুষাঙ্গের অর্ধেক কেটে দেয় লায়ন মিয়া গং। সেই মামলার রায় ঘোষণার সম্ভাবনা থাকায় এখন উল্টো সাজানো মামলা দিয়ে প্রতিশোধ নিতে চাইছে তারা।”

উল্লেখ্য, মানিবর রহমানের করা আগের মামলায় যেসব আসামির নাম রয়েছে, এবারের নবজাতক হত্যা মামলায় সেসব আসামিকেই সাক্ষী করা হয়েছে, যা স্থানীয়ভাবে মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
Theme Customized By bdit.com.bd